• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারীর মৃত্যু

ঢাকা, ২০ জুলাই।। রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অজ্ঞাতপরিচয় সে নারীকে ছেলেধরা সন্দেহ করে স্থানীয়রা পিটুনি দিলে তিনি মারাত্মক আহত হন। পরে আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শিশুচোর সন্দেহে এক নারীকে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ওই নারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে ও পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ