• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়লো নভোএয়ারের

সিসি ডেস্ক, ২২ জুলাই ।। ১লা আগস্ট থেকে সৈয়দপুর রুটে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ও ১০টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা ও বেলা ১১টা, বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নতুন ফ্লাইটটি দুপুর ১টা সৈয়দপুরের উদ্দেশে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এ ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ