• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলাহাটিতে ৬৫ বছরের বৃদ্ধা ধর্ষনের শিকার, ধর্ষক আটক

নীলফামারী, ২২ জুলাই ।। হরিজন সম্প্রদায়ের এক ২৫ বছরের যুবকের কাছে ধর্ষিত হলো ৬৫ বছরের এক বৃদ্ধা। মুখে গামছা দিয়ে বেঁধে জোড় পূর্বক ধর্ষন করা হয় ওই বৃদ্ধাকে। নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি ঈদগাপাড়া গ্রামে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ধর্ষনের ঘটনায় এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ ধর্ষক যুবক সাধন দাসকে আটক করেছে। ধর্ষক সাধন দাস চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ঝাড়ুদার শংকর দাসের ছেলে। অপর দিকে ধর্ষিতা বৃদ্ধার স্বামী নরুল হক একই বিদ্যালয়ের নৈশ প্রহরী। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল ও ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান।

এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধার চার মেয়ে সন্তান । চার মেয়ের বিয়ে দিয়েছেন এবং নাতী নাতনী রয়েছে। ওই বৃদ্ধা স্বামী সহ স্কুলের জমিতে ঘর তুলে বসবাস করে আসছে। বৃদ্ধার অভিযোগ পৃথক ধর্মের হলেও হরিজন সম্প্রদায়ের সাধন দাস তাকে বড়আম্মা বলে ডাকতো। প্রতিদিনের মতো রবিবার রাতে স্বামী স্কুলে পাহাড়া দিতে চলে গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ফজরের আজানের বেশ কিছু আগে বসতঘরের মাটির মেঝের সিদ কেটে চুপিসারে ঘরে ঢুকে সাধন দাস তার মুখে গামছা দিয়ে বেঁধে জোড়পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন। সকাল ৬টায় স্বামী বাড়ী এসে ঘরের মাটির মেঝেতে সিদ কাটা দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে। এরপর বৃদ্ধা ঘটনাটি প্রকাশ করলে এলাকাবাসী চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে সাধন দাসকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের বিষয়টি স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ