• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পবিত্র ঈদুল আজহা ১২ আগস্ট: বিএএস

সিসি ডেস্ক, ২৪ জুলাই ।। পবিত্র ঈদুল আজহা আগামী ১২ আগস্ট পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস)।

বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেস সেক্রেটারি মামুন আহমেদ শরীফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট সকাল ৯টা ১২ মিনিটে বর্তমান চাঁদের অমাবশ্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে।চাঁদটি ওইদিন সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৪ ডিগ্রি উচ্চতায় ২৮৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ২৩ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে অস্ত যাবে।

এদিন চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না, ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।চাঁদটি পরদিন ২ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৫ ডিগ্রি উচ্চতায় ২৭৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ২৮৬ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এই সময় চাঁদের ৩% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ৩৩ ঘণ্টা ২৯ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে।

সুতরাং ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২ আগস্ট সন্ধ্যায় নতুন চাঁদ দেখাসাপেক্ষে ৩ আগস্ট থেকে আরবি ১৪৪০ হিজরির ‘জিলহজ’ মাসের গণনা শুরু হবে এবং আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ