• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বিদ্যুৎ থাকবে না’ এমন প্রচারণা গুজব : বিদ্যুৎ সচিব

সিসি ডেস্ক, ২৪ জুলাই ॥ ‘বিদ্যুৎ থাকবে না’ এমন প্রচারণাকে গুজব বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস। বুধবার (২৪ জুলাই) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।

‘বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে বিরত ও সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন বিদ্যুৎ সচিব।

আহমদ কায়কাউস বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না। আজ (বুধবার) বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।’

গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান সিনিয়র সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ