• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে কারাগারে যুবলীগ নেতা

ঝালকাঠি, ২৫ জুলাই ।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নিয়ে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার রিয়াজুল মোর্শেদ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, রিয়াজুল মোর্শেদ নিজের ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়িয়ে দেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসলে বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়িয়ে দেন রিয়াজুল মোর্শেদ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এসআই আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ