হিলি, ২৬ জুলাই ।। ভাল কাজের প্রলোভন দেখিয়ে হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে তিন রোহিঙ্গা শিশু ও কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে হিলি সীমান্তের চেকপোস্ট সড়ক থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য জানান।
আটক শিশু-কিশোররা হলো-কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের গনি মিয়ার ছেলে একরাম হোসেন (১২), নুর ইসলামের ছেলে ইউনুস মিয়া (১৫) ও নুর মোহাম্মদের ছেলে সদরুল আমিন (১২)। এদের মধ্যে একরাম হোসেন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করতো। বাকি দুজন চট্টগ্রামে একটি হোটেলে কাজ করতো বলে তারা পুলিশকে জানিয়েছে।