• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হেলথ্ ক্যাম্প

সিসি নিউজ, ২৮ জুলাই ।। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামলাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার প্রতিষ্ঠানের নন্দন নির্ঝর অডিটোরিয়ামে ওই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. সাজ্জাদ হোসেন পিএসসি উপস্থিত থেকে হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন। স্বাগত বক্তব্য দেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. মো. কামরুল হাসান সোহেল, ডা. শাফি, ডা. মো. তৌফিকুল হাসান রকি, ডা. রেজাউল আলম রেজা প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী হেলথ ক্যাম্পে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় ৪ হাজার শিক্ষার্থী, শিক্ষক -শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে ২৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা দেন। চিকিৎসকদের বেশি ভাগই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।
একই দিন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই আসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিষ্ঠান চত্বরে গাছের চারা রোপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ