দিনাজপুর, ২৯ জুলাই ।। উচ্চ আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটা চালানোর অভিযোগের মামলায় দিনাজপুরে ২৭জনকে জেল-হাজতে প্রেরণ করেছে আদালত।
সোমবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক আহমদ ভূঞা এই আদেশ দেন। অপরাধ মূলক কর্মকাণ্ডে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ করেন তিনি।
দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ.জেড. এম রেজয়ানুল হক, ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যমুনা টিভির দিনাজপুর প্রতিনিধি মাহফুজুর রহমানসহ মোট ২৭জন ইটভাটার মালিককে জেল হাজতে প্রেরণ করা।
উচ্চ আদালতে রিট করার অজুহাতে তারা আদেশনামা জালিয়াতি করে এই ২৭জন মালিক ইটভাটা চালিয়ে আসছিলেন।
এই মামলায় সরকার পক্ষের পিপি ছিলেন, আজিজুল ইসলাম জুগলু এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড.নুরুজ্জামান জাহানী।