• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে বাগানের দেওয়াল ধসে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিহত

পঞ্চগড়, ২৯ জুলাই ।। পঞ্চগড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ফুল বাগানের দেওয়াল ধসে নীলা আক্তার নামে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২ টায় জেলা শহরের ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী অভিভাবকরা জানায়, শ্রেনীকক্ষে শিক্ষক না থাকায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নীলা শ্রেণীকক্ষ সংলগ্ন ফুল বাগানের দেওয়ালের পাশে খেলাছিল। সেখানে আরও দুই শিক্ষার্থী ওই দেওয়াল লাগোয়া মিনি গেটে ঝুলছিল। এক পর্যায়ে দেওয়ালটি নীলার উপর ধসে পরে। অভিভাবকরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। বিক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভ করলে অবরুদ্ধ হয়ে পরেন শিক্ষকরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঘটনার পর পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আব্দুল মান্নানকে আহবায়ক করে তাৎক্ষনিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ