• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

ডিমলা (নীলফামারী)।। “পরিকল্পিত ফল চাষ, জোগাবে পুষ্টি সম্মত খাবার”এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ‘ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সঞ্চালনায় এ সময়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী,উপজেলা আওয়ামী লীগের(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ প্রমুখ।আলোচনা শেষে শতাধিক কৃষক-কৃষানী,ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ