• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক এবাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোর্শেদ মোঃ মনিরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই থানা ওসি তদন্ত আবুল কালাম আজাদ, আত্রাই প্রেস ক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার তহিদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর এমদাদুল হকসহ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, চিকিৎসক ও নার্সদের আরো আন্তরিক হতে হবে। সেই সাথে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতাসহ বন্যা পরবর্তী কমিউনিটি ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা নিয়মিত চালু রাখার কার্যকর পদক্ষেপ গ্রহনের উপর কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ