• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জুমায় ডেঙ্গু গুজব নিয়ে বক্তব্য রাখার আহ্বান

সিসি ডেস্ক, ২ আগষ্ট ।। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জুমার খুতবার আগে ডেঙ্গু ও গুজব বিষয়ে সচেতনতামূলক এবং বন্যাকবলিত দুর্গত মানুষের সাহায্যের আবেদনমূলক বক্তব্য রাখতে সারা দেশের খতিব ও ইমামদের অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত হয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানাতে ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধেও তারা মানুষকে সচেতন করতে পারেন। এজন্য শুক্রবার (২ আগস্ট) জুমার খুতবার আগে তারা মানুষকে সচেতন করতে বক্তব্য রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ