• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হারাগাছ সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর, ৪ আগষ্ট ।। রংপুরের কাউনিয়ার হারাগাছ সরকারী কলেজে সরকারি নিয়মে ভর্তি, বেতন ও পরীক্ষা ফি নেয়ার দাবিতে পরীক্ষা ও ক্লাশ বর্জন করেছে কলেজটির অর্নাস ২য় বর্ষের শিক্ষার্থীরা। একই দাবিতে তারা আজ রবিবার দিনভর কলেজ ক্যাম্পাসে দফা দফায় বিক্ষোভ করেছে।
আন্দোলনরত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলাম, কাওসার আলম, সিহাব, মেহেদী, স¤্রাট ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফরিদ, বাংলা বিভাগের ফরিদসহ অনেক শিক্ষার্থী জানান, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ কলেজটি সরকারি হওয়ার পরেও বেসরকারী নিয়মে ভর্তি বেতন ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা সরকারী সরকারি প্রতিষ্ঠানে সরকারি নিয়মে ভর্তি, বেতন, পরীক্ষা ফি নেয়ার দাবি জানান। নইলে বৃহত্তর কর্মসুচির দেয়ারও হুশিয়ারী দেন তারা।
অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হারাগাছ কলেজে যারা অধ্যয়নরত তারা দরিদ্র, শ্রমিক ও কৃষক পরিবারের সন্তান। প্রতিমাসে ৫০০/-টাকা করে বেতন দেয়ার ক্ষমতা তাদের নেই। তাছাড়া সেশন ও পরীক্ষার ফি-তো রয়েছে। কলেজটি সরকারি হয়ে অথচ বেসরকারি নিয়মে চলছে। এটা মেনে নেয়া যায় না।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার জানান, একই দাবিতে চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আন্দোলন করেছিলো। আজও আবার আন্দোলন করেছে। বিষয়টি আন্দোলনতরত শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সামাধান করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ