সিসি নিউজ, ৫ আগষ্ট।। নীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া নদী থেকে জান্নাতে কেয়া (১০) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সকাল পৌনে ১২টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর চান্দিয়া ব্রীজের সন্নিকট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নদীর পাড়ের জুম্মা পাড়ার কোরবান আলীর মেয়ে জান্নাতে কেয়া। সে স্থানীয় ব্র্যাক পরিচালিত একটি স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্রী। আজ সকাল পৌনে ১১টার দিকে পাড়ার সহপাঠিদের সাথে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদী নেমে জান্নাতে কেয়াকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হলে সৈয়দপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা এক ঘন্টা চেষ্টা করে কেয়ার মরদেহ উদ্ধার করে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।