চিলমারী (কুড়িগ্রাম) , ৬ আগষ্ট ।। কুড়িগ্রাামের চিলমারী উপজেলায় রাণীগঞ্জ ইউনিয়নে নাম এক ব্যাক্তির আর্থিক সহযোগিতায় রাণীগঞ্জ ইউনিয়নের ছাত্র লীগের উদ্যোগে ফকিরের হাট মাঝি পাড়া, নয়া গ্রাম, নয়া বস, তেতুল কান্দি, বাগান বাড়ী, বাধের বাস্তাসহ বিভিন্ন এলাকার ৫৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রাণীগঞ্জ ইউনিয়নের ছাত্র লীগের সহঃ সভাপতি, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ। সাধারণ সম্পাদক, মোঃ মাসুদ রানা বায়েজিদ, সদস্য মোঃ বাবু মিয়াসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।
বন্যার্তদের মাঝে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব’র ত্রাণ বিতরণ
কুড়িগ্রামের চিলমারীতে বন্যা দুর্গত মানুষের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেছে আইবিএ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদল্যায়ের সংগঠন ‘সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব’। মঙ্গলবার দুপুরে উপজেলার মাষ্টারপাড়া এলাকায় বন্যা দুর্গত ৬’শ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। এ সময় কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সভাপতি মারসাদ আক্তার খুকি, ক্লাবের সেক্রেটারী জেনারেল কমিউনিকেশন কামরান হোসেন, সেক্রেটারী ব্লাড উইং শাকিল কবির, কার্যকরি সদস্য নাজমুর সাইফ প্রমূখ উপস্থিত ছিলেন।