• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ‘এসো রোবট বানাই’ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা

সিসি নিউজ, ৬ আগষ্ট ।। বাংলাদেশে রোবটিক্স নিয়ে মেধাভিত্তিক চ্যানেল আইয়ের প্রথম রিয়েলিটি শো জিএইচপি ইস্পাত এসো রোবট বানাই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন বাউস্টের পেরিকোলোসো পিয়াট দলকে নীলফামারী সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক বেসামরিক কর্মকর্তা,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. মো. লুৎফর রহমান। ট্রেজারার কর্নেল অবঃ মো. নিয়ামুল ইসলাম ফাতেমী এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়টির ডিন প্রফেসর ড. মো. মামুনূর রশীদ, রেজিস্ট্রার লেঃ কর্নেল অবঃ মো. হাবিবুর রহমান খান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক প্রথমআলো।

প্রসঙ্গতঃ গত ২৬ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই আয়োজিত চূড়ান্ত পর্ব (ফিনালে রাউন্ড) শেষে বাউস্টের পেরিকোলোসো পিয়াট দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন বিচারকেরা। ওই দলটি যান্ত্রিক দোকান রোবট তৈরি করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইমপ্রেস টেলিফিল্মের নির্বাহী পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তা প্রধান শাইখ সিরাজ এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা চ্যাম্পিয়ন পেরিকোলোসো পিয়াট দলের সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ শহীদুল ইসলাম বুলবুল, মোঃ আবির হোসেন, কাজী আতাই কিবরিয়া উপল , আসওয়াদ সরকার নোমান ও মোঃ আসিফ উল ইসলামের হাতে একটি করে ল্যাপটপ ও ১০ লাখ টাকার প্রাইজমানি তুলে দেন।

এ নিয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়ের ডিন ও অনুষ্ঠানের সমন্বয়ক মামুনূর রশীদের সাথে। তিনি বলেন,  রুয়েট, কুয়েট, চুয়েট এমআইএসটি, ব্রাক বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে বাউস্টের ছেলেরা আকাশ ছোঁয়া সাফল্য দেখিয়েছে। এ কারণেই তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো। ভবিষ্যতে আরও বড় কিছু করার প্রত্যয় রয়েছে আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ