• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আত্রাইয়ের পতিসরে বিশ্বকবির মহাপ্রয়াণ দিবস পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশার সঞ্জীব কুমার ভাটী।
কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের সভাপতি এম মতিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রবীন্দ্র গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. চৌধূরী মো: জাকারিয়া , নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, রাজশাহী বরেন্দ্র বান্ধব চেয়ারম্যান তপন কুমার সেন, কালগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবিবসহ এলাকার সন্মানিত জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু, সাংবাদিক, শিক্ষক এবং বুদ্ধিজীবীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ