• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

জয়পুরহাট, ৬ আগষ্ট।। জয়পুরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন আহত হয়েছেন ১ জন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিমুলতলী ও বিকেলে কাশিয়াবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত পাঁচবিবি উপজেলার ডুগডুগি গ্রামের মহিসন বিবি নামের এক নারীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলো সদর উপজেলার দোগাছি গ্রামের মৃত ফকির মহমুদের ছেলে আব্দুল গফুর (৭০) ও পাঁচবিবি উপজেলার শালগ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুল বারিক (৫৫)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-ধামুরহাট সড়কে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল গফুর এবং বিকেলে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল বারিক মারা যান। আহত হন এক নারী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ