জয়পুরহাট, ৮ আগষ্ট ।। জয়পুরহাটের কালাইয়ে পাঁচগ্রামে গ্রামে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে শাহাজাদা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত শাহাজাদা কালাই উপজেলার পাঁচগ্রামের ইদ্দিস আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহাজাদা বাড়ীর পাশের পুকুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এসময় অসাবধানতায় সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন শাহাজাদা। দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।