• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাশ্মীরের যে ছবি ঝড় তুলেছে সামাজিক গণমাধ্যমে

সিসি ডেস্ক, ৮ আগষ্ট ।। মাত্র পাঁচ বছর বয়সী একটি শিশু প্লাস্টিকের গুলতি তাক করে আছে অস্ত্রে সজ্জিত সেনার দিকে- কাশ্মীরের এমন একটি ছবি ঝড় তুলেছে বিশ্বের সামাজিক গণমাধ্যমে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের আন্দোলনের এক পর্যায়ে ছবিটি তোলেন ভারতীয় ফটোগ্রাফার আদিত্য রাজ।

কাশ্মীরিদের আন্দোলনের প্রতীকী রূপ হয়ে ছবিটি ঘুরছে বিশ্বের সামাজিক গণমাধ্যমে।

এক মাস আগে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বুরহানের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে ‘ভূ-স্বর্গ’ কাশ্মীর। প্রতিবাদ, মিছিল, সমাবেশ- এর মধ্যে অনেক স্বাধীনতাকামী প্রাণ হারিয়েছেন সেনাদের গুলিতে। সেনাদের শক্তির তুলনায় কাশ্মীরের স্বাধীনতাকামীরা নিতান্তই নগন্য, দুর্বল।

ছবিটি তুলে আদিত্য রাজ টুইটারে ছবিটি পোস্ট করে লেখেন, ‘সেনার সামনে প্লাস্টিকের গুলতি নিয়ে খেলছে একটি শিশু।’

তবে তার এই ‘খেলার’ কথাটা মানতে পারেননি ভারতের সাবেক আইপিএস অফিসার সঞ্জীব ভট্ট। তিনি বলেছেন, পাঁচ বছরের শিশুও যখন কোনো সেনার দিকে অস্ত্র তাক করে, তখন বুঝতে হবে কাশ্মীর নিয়ে ভারত কোনো ভুল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ