• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

গাইবান্ধা, ৮ আগষ্ট ।। জেলার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক নাশকতা মামলার আসামি চিনু মিয়াকে হাত কড়া পড়া অবস্থায় ছিনিয়ে নিয়েছে তার সহযোগিরা। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে এক হামলাকারীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে।

বুধবার রাত ৯টার দিকে সাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) একে এম মেহেদী হাসান জানান, উপজেলার দরবস্ত ই্উনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে একাধিক মামলার আসামি চিনু মিয়া গ্রেফতার করে আনার সময় সাতারপাড়া এলাকায় তার সহযোগিরা পুলিশের ওপর হামলা করে চিনু মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত পুলিশ গুলি বর্ষণ করে। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত নুর আলম নামে একজনকে আটক এবং ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

ঘটনার পর থেকে চিনু মিয়াসহ হামলার সাথে জড়িতদের আটকের জন্য পলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ