• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নির্ধারিত দামে চামড়া কিনছে না ব্যবসায়ীরা

সিসি নিউজ, ১২ আগষ্ট ।। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছে না ব্যবসায়ীরা। প্রতি পিছ গরুর চামড়ার দাম গতবারের চেয়ে চার থেকে পাঁচশ টাকা কমে বিক্রি হচ্ছে। তাদের অযুহাত, কাঁচা চামড়া কেনার পর প্রক্রিয়া করতে যে খরচ হবে তাতে সরকারের দামই পড়ে যাবে। রপ্তানি কমে যাওয়ায় কম দামে কিনেও শঙ্কায় চামড়া ব্যবসায়ীরা।
সৈয়দপুরের মৌসুমী ব‌্যবসায়ী এরশাদ আলী পাড়া মহল্লা থেকে চামড়া কিনে শহরে এনেছেন বিক্রির জন্য। কিন্তু দাম শুনে হতাশ তিনি। জানান, কেনা দামের চেয়েও কম বলছেন বড় ব্যবসায়ীরা।
এরশাদের মতো অনেক মৌসুমী ব্যবসায়ী চামড়া নিয়ে আসেন এই হাটে। আবার অনেকে একটু ভাল দামের আশায় নিজেই চামড়া নিয়ে হাজির হন। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা হচ্ছে বাজার। দেয়া হচ্ছে না সরকার নির্ধারিত দাম। তারা জানান, গতবছরের তুলনায় বাজারে ক্রেতাও কম।
তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দপুর শহরের বড় ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে এক ব‌্যবসায়ী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা কমেছে, তাই পড়ে গেছে দাম।
এবারে গরুর চামড়া দুইশত থেকে পাঁচশত টাকা, ছাগল ও খাসির চামড়া প্রতিপিছ বিক্রি হচ্ছে দশ থেকে পঞ্চাশ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ