• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লাদাখ সীমান্তের কাছে সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, ১২ আগষ্ট ।। কাশ্মীর নিয়ে নয়া দিল্লির সঙ্গে যখন ইসলামাবাদের উত্তেজনা চলছে তখনই ভারতের লাদাখ সীমান্তের কাছে নিজেদের বিমান ঘাঁটিতে পাকিস্তান সামরিক সরঞ্জাম পাঠাতে শুরু করেছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, শনিবার লাদাখ সীমান্তের কাছে স্ক্যারাদু বিমান ঘাঁটিতে তিনটি সি-১৩০ পরিবহন বিমানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান।  সীমান্ত এলাকায় পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখছে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ওই সূত্রগুলো আরো জানিয়েছে, পাকিস্তান সম্ভবত স্ক্যারাদু ঘাঁটিতে তাদের জেএফ-১৭ যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে।অবশ্য অন্য সূত্র জানিয়েছে, পাক সামরিক এবং বিমান বাহিনীর একযোগে যুদ্ধ মহড়া চালানোর লক্ষ্যকে সামনে রেখে এ জাতীয় মোতায়েন করা হতে পারে। অবশ্য ইসলামাবাদ বা নয়াদিল্লি এ খবরকে এখনও নিশ্চিত করে নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ