• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

বগুড়া, ১৪ আগষ্ট ।। বগুড়ার শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ১৮ যাত্রী।

বুধবার দুপুরে উপজেলার আড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুর সদরের কামার কাছনা গ্রামের মৃত আবদুল্লাহেল কাফীর ছেলে খায়রুল আনাম (৫৫) ও তার স্ত্রী রানু বেগম (৫০) এবং আহাদ এন্টারপ্রাইজের চালক।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী ও শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৪৫) বুধবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় পৌঁছে।

এ সময় কোচের সামনে একটি স্থানীয় করতোয়া গেটলক মিনিবাস ছিল। শ্যামলী পরিবহণের চালক এ বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান।

তখন রংপুর ছেড়ে আসা ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজের কোচকে (ঢাকা মেট্রো-ব-১৩-০৪০৭) সামনে থেকে ধাক্কা দেয়। এতে দুটি কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে আহাদ এন্টারপ্রাইজের চালকসহ অন্তত ১৮ জন আহত হন।

তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে খায়রুল আনাম, তার স্ত্রী রানু বেগম, আহাদ এন্টারপ্রাইজের চালক মারা যান। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর বলে পুলিশ কর্মকর্তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ