• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় যুবকের বিচ্ছিন্ন দেহ ও মাথা উদ্ধার

খানসামা, ১৪ আগষ্ট ।। দিনাজপুরের খানসামায় গোলাপ হোসেন (২৭) নামে এক যুবকের বিচ্ছিন্ন দেহ ও মাথা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী গ্রামে পৃথক স্থান থেকে এই ধড় ও মাথা উদ্ধার করা হয়। খানসামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

নিহত গোলাপ হোসেন আলোকঝাড়ী ইউনিয়নের শুশুলী গ্রামের মৃত আতিক ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার (১২ আগস্ট) ঈদের দিন খাবার খেয়ে গোলাপ হোসেন নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। অনেক বেলা হলেও তাকে ওঠতে না দেখে পরিবারের লোকজন তার কক্ষে ঢুকে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির প্রায় ৫শ’ গজ দূরে একটি পরিত্যক্ত জায়গায় মাটি খোঁড়া দেখতে পান স্থানীয়রা। সেই মাটি খুঁড়ে বিচ্ছিন্ন হাত পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাটির নিচে পুঁতে রাখা ধড় উদ্ধার করে। পরে এখান থেকে আরও প্রায় ২৫০ মিটার দূরে একইভাবে মাটির নিচে পুঁতে রাখা মাথা উদ্ধার করা হয়।

খানসামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে নিহতের শয়নকক্ষসহ বিভিন্ন স্থান থেকে বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, তাকে নিজ শয়নকক্ষেই জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা ও সৎভাইসহ তিনজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ