• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁচা চামড়া কিনবেন ট্যানারি মালিকরা

সিসি ডেস্ক, ১৫ আগষ্ট ।। সরকার নির্ধারিত দামেই কাঁচা চামড়া কিনতে রাজি হয়েছে চামড়া শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মালিকরা চামড়া কেনা শুরু করবেন। বুধবার (১৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলামের সঙ্গে জরুরি বৈঠকের পর কাঁচা চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। বিটিএ’র সভাপতি শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহীন আহমেদ বলেন, ‘সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছি, আগামী শনিবার (১৭ আগস্ট) হাটের দিন থেকে চামড়া কেনার কাজ শুরু করবো। আশা করছি, এনিয়ে আর কোনও জটিলতা হবে না।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, দাম কোনও সমস্যা নয়। আমরা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবো। এসময় সংগৃহীত কাঁচা চামড়া শনিবার পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণে করতে আড়ৎদারদের প্রতি অনুরোধ জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, বুধবার দুপুরের পর বাণিজ্য সচিব মফিজুল ইসলাম ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদকে সচিবালয়ে ডেকে আনেন। এরপর কাঁচা চামড়া কেনার বিষয়ে দাম ও সময় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সূত্র বলছে, সচিবের নিজ দফতরে ক্লোজ ডোর বৈঠক হয়েছে। এসময় অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনার এক পর্যায়ে বাণিজ্য সচিব ২০ আগস্টের আগে থেকেই কাঁচা চামড়া কেনার বিষয়ে ট্যানারি মালিকদের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানতে চান। তখন মালিকরা নিজেদের মধ্যে ব্যাপক আলাপ-আলোচনা করেন এবং আগামী শনিবার (১৭ আগস্ট) সাপ্তাহিক হাটের দিন থেকে কাঁচা চামড়া কেনার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তারা বাণিজ্য সচিবকে এই সিদ্ধান্তের কথঅ জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম জানান, ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন এবং ২০ আগস্ট নয়,আগামী শনিবার (১৭ আগস্ট) থেকেই কিনবেন। সচিব বলেন,‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্যে চামড়ায় লবণ লাগাতে হয়। এ কাজে মৌসুমি ব্যবসায়ীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে প্রত্যেক জেলার ডিসি এবং ইউএনওদেরকে বুধবার চিঠি পাঠানো হয়েছে।

তিনি জানান, চামড়া জাতীয় সম্পদ। এটিকে মাটিতে পুঁতে ফেলা, বা রাস্তায় ডাস্টবিনে ফেলে দেওয়া গর্হিত কাজ। এটি যারা করেছেন, তারা ঠিক কাজ করেননি। এক প্রশ্নের জবাবে সচিব জানান, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ট্যানারি মালিকদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছি। নিশ্চয়ই সামনে এনিয়ে আর কোনও সমস্যা হবে না। আর হলেও তা বসে আলাপ আলোচনা করে সমাধান করা সম্ভব হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানির চামড়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে সরকারের উচ্চমহল থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে। এ কাজের সঙ্গে এরইমধ্যে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এরসঙ্গে কারও অশুভ ইঙ্গিত বা হাত বা কোনও ধরনের সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি।

এদিকে,বাণিজ্য মন্ত্রণালয় থেকে বুধবার পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, কাঁচা চামড়ার গুণগত মান যাতে নষ্ট না হয়, সেজন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য চামড়া ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ