সিসি নিউজ, ১৫ আগষ্ট ।। ফেনীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৬ জন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান জানান, রাজধানীর মিরপুর থেকে একটি পিকনিকের বাস কক্সবাজার যাচ্ছিল। পথে লেমুয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।