• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় গণপিটুনিতে ২ ‘চরমপন্থি’ নিহত

পাবনা, ১৭ আগষ্ট ।। জেলার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা চরমপন্থি দল সর্বহারা পার্টির সদস্য বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার জোড়গাছা গ্রামের আবদুর ছাত্তারের ছেলে শহীন (৪০) ও তার সহযোগী মাফির (৩৫)। শুক্রবার দিনগত রাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছনদহ তারামুতা ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মধ্যরাতে ৪ চরমপন্থি সদস্য সিদ্দিকের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাত দল ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। সেখান থেকে দুজনকে ধরে পিটুনি দেয় স্থানীয়রা। বাকি দুজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীন ও কালুকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৩টার দিকে তাদের পাঠানো হয় পাবনা জেনারেল হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনই মারা গেছেন।

তিনি আরও বলেন, সর্বহারা পার্টির এই দুই সদস্যের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ