• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে কুলি গ্রেফতার

সিসি নিউজ, ১৮ আগষ্ট ।। সৈয়দপুর থেকে বিভিন্ন রেলপথের আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির মূল হোতা মোহাম্মদ শামীমকে (৪০) গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ রাত ৯টার দিকে সৈয়দপুর রেলস্টেশনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম সৈয়দপুর শহরের হাতিখানা ক‌্যাম্পের শফিক মিয়ার পুত্র। সে সৈয়দপুর রেলস্টেশনে কুলির কাজ করতো।

সূত্র মতে, দ্বিগুন দামে মোবাইল ফোনের মাধ‌্যমে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের টিকিট বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক ১নং রেলস্টেশনের দক্ষিণ প্রান্ত হতে আটক করে কুলি শামীমকে। এ সময় তার নিকট থেকে আগামী ২১ আগষ্ট তারিখের সৈয়দপুর থেকে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের শোভন চেয়ারের ১৫ আসনের ৯টি টিকিট পাওয়া যায়। এ ছাড়াও টিকিট বিক্রির নগদ ৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করে পুলিশ।

এ ব‌্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত‌্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, টিকিট কালোবাজারির দায়ে আটক শামীম বিরুদ্ধে রাতেই মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ