• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম, ২০ আগষ্ট ।। জেলার রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ও ভাতিজাদের দায়ের কোপে সাজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নারীর বাবা ফরহাদ হোসেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের ফরহাদ আলী (৬০) তার জমিতে ধান রোপণের জন্য গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তারই বড় ভাই ফারছেদ আলীর ছেলে ছয়ফুল গং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় ফরহাদ আলীর স্বামী পরিত্যক্তা কন্যা সাজিনা বেগম (৪৫) পিতাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকেরা তাকেও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশংকা জনক অবস্থায় তাদেরকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে সাজিনা বেগমের মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত সোহেল (১৮) ও সুলতানা বেগম (৩৬) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ