• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভূমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ

সিসি নিউজ, ২৬ আগষ্ট ।। নীলফামারীতে ‘স্বচ্ছ,দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শিল্পকলা অডিটরিয়ামে ওই প্রশিক্ষনের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
দিন ব্যাপাী এই প্রশিক্ষণে নীলফামারী জেলা প্রশাসনের আওতাধীন সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), এসএ/এলএ সার্টিফিকেট শাখা, রেকর্ড রুম ও আরএম শাখার কর্মকর্তা কর্মচারী, কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী ভূমি কর্মকর্তা এবং ভূমি জরিপ বিভাগের সকল কর্মকর্তাকর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

বিকেলে জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সচিব। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তার সাথে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মোকছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) পরিমল চন্দ্র সরকার, ইউপি চেয়ারম‌্যান হেলাল চৌধুরী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ