• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে মাথায় গুলি করে এসআই’র আত্মহত্যার অভিযোগ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম, ২৮ আগস্ট ।। কুড়িগ্রামে কমর্রত পুলিশের এএসআই সেলিম জাহাঙ্গীর (৩৫) নিজ রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

আজ বুধবার বেলা ২টার দিকে ওই কর্মকর্তার ভাড়াটে বাসায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম জাহাঙ্গীরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার এএসআই কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

সেলিম জাহাঙ্গীর সদর থানার সদর ফাঁড়িতে কমর্রত ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে। বাবার নাম আবুল কালাম আজাদ। জাহাঙ্গীর বাবা-মায়ের একমাত্র সন্তান। তিনি ২০০৭ সালে এএসআই হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, এসআই সেলিম জাহাঙ্গীর দুপুরের খাবারের পর তার বেড রুমে যান। এর কিছুক্ষন পর গুলির শব্দ পেয়ে তার বাবা-মা, সন্তান ও স্ত্রী রুমে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, ভাড়া বাসার রুম থেকে তার মাথায় গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। পাশে সরকারি ইস্যুকৃত বুলেট ও রিভলবারও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ