• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের টিভি চ্যানেল পূর্ণ স্বাধীনতা ভোগ করছে: প্রধানমন্ত্রী

ঢাকা, ২৯ আগষ্ট ।। দেশের সব টেলিভিশন চ্যানেল (টিভি) পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ আগস্ট) অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাক্ষাত করতে গেলে এ কথা বলেন তিনি। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আগে বাংলাদেশে একটি চ্যানেল বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) ছিল। আমরা ১৯৯৬ সালে এসে এ সেক্টরকে বেসরকারিখাতে উন্মুক্ত করে দেই। তিনি বলেন, তার সরকার সংবাদ সম্প্রচারে স্বাধীনতা দিয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের প্রতিষ্ঠান অ্যাটকো প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বলেন, সব বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সম্পূর্ণ সম্প্রচার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। টিভি চ্যানেলগুলোকে ‘পে’ চ্যানেল করাসহ বেশ কয়েকটি দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন অ্যাটকো নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান, তথ্য সচিব আবদুল মালেক।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অ্যাটকো সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের মালিক অঞ্জন চৌধুরী, ডিবিসি টেলিভিশন মালিক ইকবাল সোবহান চৌধুরী, একাত্তর টেলিভিশনের এডিটর ইন চিফ ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ