• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের ১০ কমান্ডো নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ আগষ্ট ।। অধিকৃত কাশ্মীর ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান। চলমান উত্তেজনার মধ্যেই বিগত কয়েকদিনে ভারতীয় বাহিনীর গুলিতে কমপক্ষে ১০ পাকিস্তানি কমান্ডো নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিল করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর থেকে নিয়ন্ত্রন রেখায় মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান।

ভারতীয় বাহিনীর দাবি, গত তিন সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০ কমান্ডো তাদের গুলিতে নিহত হয়েছে।

কমান্ডো নিহতের কারণ হিসেবে ওই সামরিক সূত্র জানায়, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসীদের ভারতে পুশইন করতে চেয়েছে। পরে ভারতীয় বাহিনীর জবাবী পদক্ষেপে হাতে তারা নিহত হয়।

সীমান্তে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে পাকিস্তান কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওই কুটনৈতিক সূত্রটি দাবি করে।

এদিকে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডো মোতায়েনের খবর পেয়েছে ভারতীয় সেনারা। এরপরই সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে তারা।

ভারতীয় বাহিনী জানায়, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০০ সেনা কমান্ডো মোতায়েনের পর ভারতীয় বাহিনীও বিশেষ অবস্থানে রয়েছে। পাকিস্তানের হঠাৎ কমান্ড মোতায়েনে অভ্যন্তরীণ গোয়েন্দা তৎপরতাও বাড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ