• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বশেমুরবিপ্রবি-এ ভর্তির আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

সিসি ডেস্ক, ৩০ আগষ্ট ।। গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, ২০১৯।

১৫ অক্টোবর, ২০১৯ রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd-এ  নির্ধারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১, ২ এবং ৮, ৯ নভেম্বর, ২০১৯।

এবার ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে মোট তিন হাজার ৭০ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। ‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর; ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর; ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর, ২০১৯ অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং,অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যাগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং; ‘বি’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা; ‘সি’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান; ‘ডি’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো ইংরেজি, বাংলা, ইতিহাস; ‘ই’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান; ‘এফ’ ইউনিটের অধীনে বিভাগসমূহ  হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ‘জি’ ইউনিটের অধীনে বিভাগ হলো আইন; ‘এইচ’  ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো কৃষি, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, লাইভস্টক সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন; ‘আই’  ইউনিটের অধীনে বিভাগ হলো আর্কিটেকচার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১%, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী কোটায় ১% এবং পোষ্য কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া ১০০টি আসন সংরক্ষিত রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ