• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি পংকজের নামে আপত্তিকর ভিডিও: সৈয়দপুর থানায় অভিযোগ

সিসি নিউজ, ৩১ আগষ্ট ।। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির নামে আপত্তিকর ভিডিও প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে সৈয়দপুর থানায় মামলাটি করেন মহসীন মন্ডল মিঠু।
এজাহারে বলা হয়, বিগত ২৬ অক্টোবর দুপুরে  একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির ছবি ব্যবহার করে বিভিন্ন সামাজিক জোগাযোগ মাধ্যমে একটি অশ্লীল ভিডিও প্রচার করা হয়। যা পরবর্তীতে আরও ১২ টি ফেসবুক আইডিসহ কয়েকটি আইডি থেকে লাইক, কমেন্ট ও শেয়ার করা হয়। এতে পংকজ দেবনাথ এমপির ব্যাক্তি মর্যাদার পাশাপাশি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের প্রচলিত সাইবার ক্রাইম আইন দ্বারা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় অভিযোগে। অভিযোগকারী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি।
বিষয়টি তনন্তপূর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ