• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে হোটেল-ফার্মেসীসহ ৬ প্রতিষ্ঠানের জরিমানা

সিসি নিউজ, ২ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুর শহরের ভেজাল বিরোধী অভিযান চালিয়ে হোটেল ও ফার্মেসীসহ ৬ ব্যবস্থানে প্রতিষ্ঠানের ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রায় ১৫ হাজার টাকার ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নীলফামারীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে ওই ভেজাল অভিযান পরিচালনা করেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ,অস্বাস্থ্যকর,অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৫টি হোটেল মালিকের ২২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পুল সংরক্ষণের দায়ে একটি ফার্মেসীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সবের মধ্যে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ আজিম উদ্দিন হোটেল , নিরিবিলি হোটেল, শাহী হোটেল, শেরে বাংলা সড়কের আসলাম হোটেল মালিকের ৫ হাজার করে ২০ হাজার ও পান বাজারের গুলজার হোটেলের আবিদ হোসেনের ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওইসব হোটেলের মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।
এদিকে, শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত ফারহান ফার্মেসীতে অভিযান চালিয়ে এ্যান্টিবায়েটিকসহ বিভিন্ন ধরণের মেয়াদোত্তীর্ন ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পুল উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দল। এ সময় ওইসব ওষুধ সংরক্ষণ করার দায়ে দোকান মালিক ফারহানের ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ১৫ হাজার টাকার ওষুধ। অভিযান চলাকালে অন্যদের উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকারসহ থানা পুলিশ সদস্যরা মধ্যে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ