• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘুষের টাকাসহ নৌপরিবহনের সার্ভেয়ার আটক

সিসি ডেস্ক, ২ সেপ্টেম্বর ।। ঘুষের দুই লাখ টাকাসহ নৌপরিবহন অধিদফতরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে হাতেনাতে আটক করে।
দুদকের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা সাইফুর রহমানকে আটক করতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ টিম গঠন করা হয়।
অভিযোগকারীর কাছ থেকে জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা গ্রহণকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ