• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ট্রাকের চাপায় ট্রলি শ্রমিকের হাত বিচ্ছিন্ন হয়ে মৃত‌্যু

সিসি নিউজ, ৩ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর নামক স্থানে ট্রাকের চাপায় ফারুক হোসেন নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছে। নিহত ট্রলি শ্রমিক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের পুত্র। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে কেন্দীয় বাস টার্মিনাল সংলগ্ন ইউনিক অটো রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে ট্রলিতে বালু লোড করছিলেন ফারুক। এ সময় দ্রুতগামী ট্রাকটি সড়ক ছেড়ে নীচে নেমে ওই ট্রলিকে ধাক্কা দিলে চাপা পড়ে শ্রমিক ফারুক। এতে তার বাম হাতের কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত ফারুককে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা (বেলা ১১টা) জানান, ট্রাক চালককে শ্রমিকরা আটক করেছে বলে শুনেছি তবে এখনও পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ