• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনার ট্রাকের চালক গ্রেফতার

সিসি নিউজ, ৩ সেপ্টেম্বর॥ সৈয়দপুর বাইপাস মহাসড়কে ট্রাকের চাপায় হাত বিচ্ছিন্ন ট্রাক্টর শ্রমিকের নিহতের ঘটনায় ট্রাক চালক আক্কাছ আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় ৯ ঘন্টা পর সৈয়দপুরের কামারপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ট্রাক চালক আক্কাছ আলী পাবনা জেলার ঈশ্বরদির আশরাফুল হকের পুত্র।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুরের বাইপাস মহাসড়কের ইউনিক অটো রাইস মিলের সামনে ওই ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর শ্রমিক ফারুক হোসেন (৪৫) সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ফকিরপাড়ার মৃত নজরুল ইসলামের পুত্র।

ছেলে শাহিনুর ইসলাম জানান, ঘটনার সময় সে ট্রাক্টরের চালকের আসনে আর বাবা ফারুক হোসেন বালু ভর্তি করছেন ওই ট্রাক্টরে। ঠিক ওই সময় পাবনা জেলার ইশ্বরদী থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছেড়ে প্রায় ১০ ফুট দূরে ধাক্কা দেয় ট্রাক্টরটিকে। এ সময় ট্রাক ও ট্রাক্টরের মাঝে চাপা পড়ে বাবার (ফারুক হোসেন) বাম হাতের কবজি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত ফারুককে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘুম নিয়ে ট্রাকের চালক ট্রাকটি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বিকেল ৪টার দিকে ট্রাকের চালককে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। এটি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, নিহতের স্বজনরা মামলা করলে অবশ‌্যই তা গ্রহণ করা হবে। তবে এ দূর্ঘটনা নিয়ে তারা মিমাংসার চেষ্টা করছে বলে গোপন সূত্রে জানতে পেরেছি। আমরা চাই মামলা হোক এবং এর সুষ্ঠ বিচার হোক।

অপর একটি সূত্র মতে, ঘটনাটি মহাসড়কে হওয়ায় তারাগঞ্জ হাইওয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে মামলার সকল প্রক্রিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ