• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাড়ে তিন লাখ শূন্য পদে শিগগির নিয়োগ

সিসি ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় সাড়ে তিন লাখ পদ শূন্য রয়েছে। তীব্র জনবল সঙ্কটে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এ সঙ্কট থেকে শিগগিরই বেরিয়ে আসার উপায় খুঁজছে সরকার।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত সচিব সভায় খালি থাকা ১১তম থেকে ২০তম গ্রেডের পদে জরুরি জনবল নিয়োগের বিষয়টি তোলা হয়। সভায় জনবল সংকটের কথা উঠলে বিকল্প কমিশন গঠনের প্রস্তাব আসে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন, গ্রেডগুলোর বিদ্যমান শূন্য পদ পূরণের আলাদা কমিশন গঠন করা যায় কি না, সে বিষয়ে বিধিবিধান পরীক্ষা-নিরীক্ষা করে একটি ধারণাপত্র তৈরির করা হবে। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবকে (সমন্বয় ও সংস্কার) দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডেই বেশি পদ শূন্য রয়েছে। এমন অনেক পদ রয়েছে যেগুলোতে লিখিত পরীক্ষার দরকার হয় না। সেগুলোতে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই জনবল নিয়োগ দেওয়া সম্ভব বলেও জানান তিনি।

জানা গেছে, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সাড়ে ১৩ লাখ পদ রয়েছেন বলে জানা গেছে। ২০০৯ সালেও শূন্য পদে দ্রুত নিয়োগ দিতে একাধিক কমিশন করার কথা ওঠে। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষক নিয়োগে আলাদা কমিশন গঠনের প্রস্তাব দিলেও তা বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি সচিব সভায় আলাদা কমিশন গঠন করা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার শূন্য পদে নিয়োগ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া দাপ্তরিক কাজে আরও গতি আনতে ই-নথি কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ