• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারী, ৪ সেপ্টেম্বর।। নীলফামারীর ডিমলায় গাছের সাথে গলায় দড়ি দিয়ে শামীম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বুধবার(৪ সেপ্টেম্বর) ডিমলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। শামীম উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের পূর্ব ছাতনাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বছর খানের আগে একই উপজেলার খগাখড়িবাড়ীর ইউনিয়নের দোহলপাড়া গ্রামের ফরমান আলীর মেয়ে ফেন্সী আক্তারের সাথে বিয়ে হয় তার। দাম্পত্য কলহের কারণে গত সোমবার তাদের বিবাহ বিচ্ছেদ ঘটলে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সে পরিবারের সকলের অগোচরে বাড়ির অদুরে একটি কাঠাল গাছে দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিবাহ বিচ্ছেদই আত্মহত্যার মূল কারণ হতে পারে বলে এলাকাবাসীর ধারণা। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ডিমলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ