• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে দুই বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

জয়পুরহাট, ০৫ সেপ্টেম্বর ।। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের কোচনাপুর গ্রামের অদুরে একটি ডোবা থেকে সিয়াম হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেছে। নিহত সিয়াম পাশর্^বর্তী নওগাাঁর বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

এ দিকে এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে পার্শ্ববর্তী জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাসিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নাসিম এক জন মানসিক রোগী বলেও পুলিশ জানিয়েছে।

নিহত শিশুর পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন জানান, গতকাল বুধবার শিশু সিয়াম খেলার জন্য বাড়ির বাইরে গিয়ে আর বাড়ি ফিরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পর দিন কৃষকরা কোচনাপুর মাঠে কৃষি কাজ করতে গিয়ে শিশুটির মৃতদেহ দেখে পুলিশকে খরব দেন। পরে শিশুটির স্বজনরা এসে মৃতদেহটি সিয়ামের বলে সনাক্ত করেন।

আটককৃত নাসিম পুলিশের জিজ্ঞাসাবদে জানান, শিশুটি একটি পোল্ট্রী সেডের পাশে কাঁদছিল, ধমক দিয়ে কান্না থামানোর চেষ্টা করলে আরো জোড়ে শিশু কাঁদছিল। এ সময় নাসিম শিশুটির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই শিশু সিয়াম মারা গেলে মৃতদেহটি পার্শ্ববর্তী কোচনা গ্রামের ডোবায় ফেলে রেখে নাসিম পালিয়ে যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ