• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রিপল নাইনে জরুরি সেবা পাচ্ছে না সাধারণ মানুষ

সিসি ডেস্ক, ৭ সেপ্টেম্বর।। চালুর প্রায় দুই বছর পরও জরুরি সেবা ট্রিপল নাইনে প্রয়োজনীয় মুহূর্তের কাঙ্খিত সেবা পাচ্ছে না সাধারণ মানুষ, এমন অভিযোগ শোনা যাচ্ছে। অভিযোগকারীর প্রথম কল পুলিশ গ্রহণ করে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সরবরাহকারীসহ সংশ্লিষ্ট সংস্থাকে জানানোর পরও সেবাদানে গড়িমসি করছে সংস্থাগুলো। অথচ ট্রিপল নাইনে কল পাওয়ার সম্ভাব্য কম সময়ে অভিযোগকারীর কাছে জরুরি সেবা পৌঁছে দেয়াই ছিল এর লক্ষ্য।
জরুরী সেবা ‘ট্রিপল নাইনে’ এখন পর্যন্ত যোগাযোগ করেছেন ১ কোটি ১৫ লাখ মানুষ। তবে গত দু’বছরের অভিজ্ঞতা বলছে, প্রয়োজনীয় মুহূর্তে এখনও কাঙ্খিত সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি এটি। অনেকসময় ফোন করেও মিলছে না কাঙ্খিত সেবা। সংস্থাটির প্রধান বলছেন, খুব শিগগিরই জনবল বৃদ্ধি ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করা হবে।
দেশের সব বিভাগীয় শহরে প্রতিটি থানায় একটি করে টহল গাড়ীতে স্থাপন করা হয়েছে এমন মোবাইল ডাটা টার্মিনাল। বিপদগ্রস্ত ব্যক্তি ফোন করা মাত্রই এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে টহল পুলিশ।
এটি এখন পরীক্ষামুলকভাবে চালানো হচ্ছে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায়। প্রায় দুই বছর ধরে চালু থাকা ত্রিপল নাইনের সেবা নিয়ে অভিযোগের অন্ত নেই।
ট্রিপল নাইন চালুর ১ বছর ৯ মাসে এ পর্যন্ত ১ কোটি ১৫ লাখ মানুষ ফোন করেছেন। এরমধ্যে মাত্র ১ লাখ ২৫ হাজার মানুষ সরাসরি সেবা পেয়েছেন।
এ অবস্থায় ট্রিপল নাইনকে একটি স্বতন্ত্র ইউনিট গঠন করে পরিপুর্ন ভাবে সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ