• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুর কারিগরী কলেজের তিন প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা

সিসি নিউজ, ৮ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে সরকারি কারিগরী কলেজের তিনজন প্রাত্তন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজের তিন প্রাক্তন শিক্ষক হলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. মঞ্জুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ ও প্রাণী বিজ্ঞান বিভাগের সাবেক প্রদর্শক মো. সানওয়ার আলী মন্ডল দেয়া হয়। শনিবার সকালে কলেজের সবুজ চত্বরে ওই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
এতে সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মঞ্জুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ড. শাহ মো. আমির আলী আজাদ ও প্রাণী বিজ্ঞান বিভাগের সাবেক প্রদর্শক মো. সানওয়ার আলী মন্ডল এবং সহকারি প্রধান শিক্ষিকা সৈয়দা ফরিদা বাণু প্রমূখ বক্তব্য দেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন স্কুল শাখার শিক্ষার্থী জাইমা খান ও তীব্র এবং কলেজ শাখার শিক্ষার্থী সিঁথি ও সৌরভ প্রমূখ ।
এর আগে প্রাক্তন শিক্ষকদের উদ্দেশ্যে লেখা মানপত্র পাঠ করা হয়। মানপাঠ করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সোহেল আরমান। পরে প্রাক্তণ শিক্ষকগণকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ইসমত জেরিন মান্নান এবং শিক্ষার্থী বিজয় ও মীম অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অর্থী, প্রাপ্তি ও রীতা কবিতা আবৃত্তি করে শোনান।
শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষকগণকে ক্রেস্ট ও নানান উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ