• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বাল্যবিয়ে প্রতিরোধে তরুণদের ব্যতিক্রর্মী উদ্যোগ

সিসি নিউজ, ৮ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে বাল্যবিয়ে প্রতিরোধে এবং গণসচেতনতা সৃষ্টি লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। হৃদয় সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে “সবাই মিলি ঐক্য গড়ি, বাল্যবিয়ে রোধ করি” শ্লোগানকে সামনে ওই কর্মসূচি করা হয়। গত শুক্রবার বিকেল থেকে রাত অবধি উপজেলার এক নম্বর কামারপুকুর এবং দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও পাড়া এবং হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে।
বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় থেকে কর্মসূচি শুরু হয়। পরে উল্লিখিত ইউনিয়নের দুইটি ইউনিয়নের বিভিন্ন পাড়ায় ও গ্রামে ঘুরে ঘুরে মাইকের মাধ্যমে প্রচার প্রচারণা সহকারে বাল্য বিয়ে রোধে লেখা সহ¯্রাধিক লিফলেট বিতরণ করা হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর সকল সদস্য-সদস্যরা অংশ নেয়।
এ সময় কামারপুকুর ইউনিয়নের মতিরমোড়, তোফায়েলে মোড় এবং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী, কালাভিটায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এ সব পথসভায় বক্তব্য দেন হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, সদস্য মো. জুনায়েদ বকুল, আসিফ, সুপ্তা রায়, রূপক রায়, নুরন্নবী ও আসিফ।
এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সদস্য সিনথী, মোতাহার, গোবিন্দ, আরিফ, কামরুল, সাজু, মোক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হৃদয়ে সৈয়দপুর মূলতঃ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত ২০১৮ সালেকামারপুকুর ইউনিয়নের তরুণ স্বেচ্ছাসেবী মো. সোহেল রানার উদ্যোগে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে এ স্বেচ্ছাসেবী সংগঠনটিতে প্রায় ৫০জন সদস্য-সদস্য রয়েছে। আর সংগঠনটি যাত্রা পর থেকে বাল্যবিয়ে প্রতিরোধসহ নানা রকম সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। উপজেলায় বাল্য বিয়ে বন্ধে স্থানীয় উপজেলা প্রশাসনকেও সহযোগিতা করছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ