• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডোমারে কলেজ শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ, ৮ সেপ্টেম্বর।। নীলফামারীর ডোমার সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার চারটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে ডোমার সরকারী কলেজ মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বিসিএস সাধারন শিক্ষা সমিতির সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম ও ডোমার সরকারী কলেজের অধ্যক্ষ রবিউল করিম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গতকাল শনিবার ডোমার সরকারী সরকারী কলেজের ছাত্র শান্ত জনৈক এক কলেজ ছাত্রকে কলেজে না আসার জন্য হুমকি দেয়। এ ঘটনাটি জানার পর ঐ কলেজের শিক্ষক সোলায়মান আলী তাকে হুমকি দেয়ার কারন জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে শান্ত ও তার সহযোগীরা ঐ শিক্ষককে মারধর করে। অভিযোগ আছে, অভিযুক্ত শান্ত ও তার সহযোগীরা বিগত দুই মাস আগেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই কলেজের বাংলা বিভাগের শিক্ষক সবুজ আলমকে মারধর করে।

বক্তারা অভিযুক্ত শান্ত ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান।

মানববন্ধনে নীলফামারী সরকারী কলেজ, নীলফামারী সরকারী মহিলা কলেজ, ডোমার সরকারী কলেজ, চিলাহাটি সরকারী কলেজের ছাত্র শিক্ষকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ