• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ

সিসি নিউজ, ১১ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে ২০১৮-২০১৯ ইং অর্থবছরের যাকাত বিতরণ করা হয়েছে। আজ বুধবার সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের ওই যাকাত বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা যাকাত বিতরণ কমিটির সভাপতি এস. এম. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, মা ও শিশু কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. মো. জাহেদুল ইসলাম, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও যাকাত বিতরণ কমিটির সদস্য আলহাজ্ব মো. সাইদুর রহমান, ব্যবসায়ী মো. তৌহিদুর রহমান বাদল, সৈয়দপুর ইসলামিক ফাউন্ডেশন সৈয়দপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে যাকাতের অর্থে কেনা চারটি সেলাইমেশিন, সাতটি হ্ইুল চেয়ার ও দ্ইুটি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও চারজন অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসার, গৃহ মেরামত, ক্ষুদ্র ব্যবসার জন্য এবং একজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেক পাঁচ হাজার করে যাকাতের নগদ টাকা বিতরণ করা হয়েছে।
একই অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম – মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের আওতায় দুইজন ইমামকে ১২ হাজার করে সুদমুক্ত ঋণের চেক এবং অসহায় ও দুস্থ সাত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে এককালীণ আর্থিক সহায়তার নগদ টাকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ