• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ধর্ষকের সঙ্গে বিয়ের ঘটনায় ওসি ও এসআই বরখাস্ত

সিসি ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। পাবনায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে ধর্ষকের বিয়ে দেয়ার ঘটনায় সদর থানার ওসি ও এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ সেপ্টেম্বর ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ। অভিযোগ পাওয়া গেছে, পাবনার সাহাপুরে এক গৃহবধূকে ২৯ আগস্ট বাড়ি থেকে তুলে নিয়ে যায় একই গ্রামের রাসেল হোসেন ও তার চার সহযোগী। চারদিন আটকে রেখে তার ওপর নির্যাতন করে তারা।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর থানায় মামলা করতে যান ভুক্তভোগী গৃহবধূ। সে সময় মামলা নথিভূক্ত না করে অভিযুক্ত রাসেলের সাথে গৃহবধুকে বিয়ে দেয়ার উদ্যোগ নেয় পুলিশ। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তদন্ত কমিটি গঠন, সদর থানার ওসিকে কারণ দর্শানো এবং ধর্ষণ মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ